আছমার কোলজুড়ে তিন অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসঙ্গে তিন শিশুর মা হয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাজে পাটধা গ্রামের আছমা বেগম (২৫)। স্বামী ক্ষুদ্র ব্যবসায়ী আশরাফ আলী দুই মেয়ে ও এক ছেলের বাবা হতে পেরে বেজায় খুুশি।পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে আছমা বেগমকে কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ভর্তি করা হয়। গতকাল সোমবার দুপুর একটার দিকে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। পরে গাইনি সার্জন তাসলিম আরা নীলা অস্ত্রোপচার করে তিনটি বাচ্চা প্রসব করান। বাচ্চা তিনটি সুস্থ রয়েছে বলে চিকিৎসকেরা জানান। প্রসূতি আছমা বেগমও ভালো আছেন। সন্তানগুলো যেন ভালো থাকে, সে জন্য সবার দোয়া চান তিনি।চিকিৎসক তাসলিম আরা বলেন, ‘অনুভূতি প্রকাশ করার ভাষা নেই। চিকিৎসক-জীবনে এটাই আমার প্রথম ঘটনা।’