আছাদুজ্জামানের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট রাজনীতিক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযোদ্ধা আছাদুজ্জামানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ ডিসেম্বর।এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে দিনভর কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মাগুরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আজ সকালে শোক র্যালি, মিলাদ মাহফিল ও বিকেলে নোমানী ময়দানে শোক সভার আয়োজন করা হয়েছে। মাগুরা থেকে পরপর তিনবার নির্বাচিত এই সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৯৩ সালের এই দিনে তিনি রাজধানীর শেরেবাংলা নগরের এমপি হোস্টেলে ইন্তেকাল করেন। নিজস্ব প্রতিবেদক।