আজ অমল সেনের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী
তেভাগা আন্দোলনের অগ্রপথিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি কমরেড অমল সেনের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ ১৭ জানুয়ারি। এ উপলক্ষে নড়াইল-যশোরের বাঁকড়ী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শুরু হচ্ছে দুই দিনব্যাপী অমল সেন স্মরণমেলা। ‘কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটি’ এ মেলার আয়োজন করছে।
অমল সেন ১৯১৪ সালের ১৯ জুলাই আউড়িয়ার প্রখ্যাত রায় পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন নড়াইলের আফরার জমিদার পরিবারের সন্তান। নবম শ্রেণিতে পড়ার সময় ব্রিটিশবিরোধী সশস্ত্র বিপ্লবী ‘অনুশীলন’ গ্রুপের সঙ্গে তাঁর পরিচয় ঘটে। দৌলতপুর বিএল কলেজে পড়ার সময় মার্ক্সবাদী আদর্শে উদ্বুদ্ধ হন এবং নড়াইলে ফিরে এসে কৃষক আন্দোলনের কাজে আত্মনিয়োগ করেন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ২০০৩ সালের এ দিনে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন অকৃতদার এই বিপ্লবী।