আজ অস্ট্রেলিয়ান এডুকেশন ওপেন ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় লেখাপড়া করতে আগ্রহী শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত তথ্য, বৃত্তি ও যাবতীয় বিষয় সম্পর্কে জানাতে আয়োজন করা হয়েছে ‘অস্ট্রেলিয়ান এডুকেশন ওপেন ডে’। আজ শুক্রবার গুলশানের হোটেল আমারিতে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। এটি আয়োজন করছে প্যাক এশিয়া বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান।
এডুকেশন ওপেন ডে-তে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়গুলো অংশ নেবে। বিশ্ববিদ্যালয়গুলো হলো মকুয়ার বিশ্ববিদ্যালয়, এদিথ কোয়ান বিশ্ববিদ্যালয়, কারটিন বিশ্ববিদ্যালয়, ডিকিন বিশ্ববিদ্যালয়, ইউ টি এস সিডনি, ইউ টি এস ইন্সারচ, ইউনিভার্সিটি অব তাসমানিয়া, লা টোরব ইউনিভার্সিটি, সি কিউ ইউনিভার্সিটি, টাফ এন এস ডব্লিউ ও ইউ এস কিউ ইউনিভার্সিটি। বিজ্ঞপ্তি।