আজ আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা ডাকা হয়েছে। বেলা ১১টায় দলের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এ সভা শুরু হবে। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।গতকাল শুক্রবার আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।দলীয় সূত্র জানায়, নানা কারণে সভাটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ঘটনাপ্রবাহ, পাবনায় সরকারি কর্মকর্তাদের ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলা, আফগানিস্তানে সেনাবাহিনী পাঠাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব, মানবতাবিরোধী অপরাধীদের বিচার এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস-চাঁদাবাজির নানা অভিযোগের বিষয়ে সভায় আলোচনা হতে পারে।