আজ আ.লীগের সভাপতিমণ্ডলীর সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা আজ বৃহস্পতিবার। সন্ধ্যা ছয়টায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।গতকাল বুধবার দলের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।