আজ আংশিক চন্দ্রগ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে আজ সোমবার আংশিক চন্দ্রগ্রহণ হবে। আজ স্থানীয় সময় দুপুর দুইটা ৪৬ মিনিট ৩০ সেকেন্ডে উপচ্ছায়ায় প্রবেশ করে সন্ধ্যা সাতটা ১৯ মিনিট ৫৪ সেকেন্ডে উপচ্ছায়া থেকে বের হয়ে আসবে চাঁদ। আজ বিকেল তিনটা ৫৯ মিনিট ১৮ সেকেন্ডে চাঁদ প্রচ্ছায়ায় প্রবেশ করে সন্ধ্যা ছয়টা সাত মিনিট ছয় সেকেন্ডে প্রচ্ছায়া থেকে বের হয়ে আসবে। এ ছাড়া বিকেল পাঁচটা তিন মিনিট ১২ সেকেন্ডে সর্বোচ্চ চন্দ্রগ্রহণ হবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে শূন্য দশমিক ৩৭৬। বাংলাদেশে চন্দ্রগ্রহণ দেখা যাবে না। আইএসপিআর।