আজ আংশিক সূর্যগ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার আংশিক সূর্যগ্রহণ হবে। বাংলাদেশ মান সময় সকাল ১০টা ২৩ মিনিট ১৮ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে বেলা দুইটা ১৭ মিনিট ১৮ সেকেন্ডে শেষ হবে। সর্বোচ্চ গ্রহণ বাংলাদেশ মান সময় দুপুর ১২টা ২০ মিনিট ১৮ সেকেন্ডে ঘটবে। এর সর্বোচ্চ মাত্রা হবে শূন্য দশমিক ৯০৪৯। তবে বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না।দক্ষিণ আফ্রিকার দক্ষিণ-পশ্চিমে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে স্থানীয় মান সময় ভোর চারটা ৪৬ মিনিট ছয় সেকেন্ডে গ্রহণ শুরু হবে। অন্যদিকে নিউজিল্যান্ডের পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একই তারিখে স্থানীয় মান সময় সন্ধ্যা সাতটা ১৫ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।