আজ আইভি রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী
আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ আগস্ট। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে আইভি রহমান গ্রেনেড হামলায় গুরুতর আহত হন। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট তিনি মারা যান। আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে তাঁর কবরে পুষ্প অর্পণ করবেন রাষ্ট্রপতি।বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ মানুষ সকাল ১০টা ৪০ মিনিটে আইভি রহমানের কবরে পুষ্প অর্পণ করবেন। এ সময় দোয়া, মিলাদ ও মোনাজাত করা হবে।গতকাল আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ কর্মসূচিতে দলের সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান।আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগও সকাল ১০টায় বনানীতে আইভি রহমানের কবরে ফুল দেবে।এ ছাড়া ভৈরবেও আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআনখানি, দোয়া মাহফিল, আলোচনা সভা ও ইফতার মাহফিল।