আজ আকাশে কাছে থাকবে শুক্র ও বৃহস্পতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার সূর্য অস্ত যাওয়ার পর পশ্চিম আকাশে শুক্র গ্রহ ও গ্রহরাজ বৃহস্পতিকে কাছাকাছি অবস্থানে দেখা যাবে। এ বছর এটাই আকাশে দৃশ্যত এই দুই গ্রহের সবচেয়ে কাছে আসা। রাত প্রায় নয়টা পর্যন্ত এদের পশ্চিম আকাশে দেখা যাবে। এ বিরল দৃশ্য ধারণ এবং সাধারণ মানুষকে দেখানোর উদ্দেশ্যে বিজ্ঞান সংগঠন ‘অনুসন্ধিৎসু চক্র’ তিনটি স্থানে পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে।গাজীপুর জেলার শ্রীপুর থানার বিন্দুবাড়ী গ্রামের তরুণীর ভিটায় প্রধান ক্যাম্প থেকে র্৮র্ ও র্৪র্ মিড ক্যাসিগ্রেইন টেলিস্কোপে শুক্রের কলা ও বৃহস্পতির কয়েকটি উপগ্রহ দেখানোর ব্যবস্থা করা হয়েছে। অন্য দুটি ক্যাম্প ঢাকার মুগদাপাড়া ও সিলেটের টিলাগড়ে হবে। ক্যাম্পে তোলা ছবি বিভিন্ন আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থায় পাঠানো হবে। বিজ্ঞপ্তি।