আজ আখতার হামিদ খানের জন্মবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) প্রতিষ্ঠাতা ও কুমিল্লা পদ্ধতির জনক ড. আখতার হামিদ খানের ৯৭তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে সকাল সাড়ে নয়টায় বার্ডের ড. আখতার হামিদ খান মিলনায়তনে তাঁর সাবেক সহকর্মীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বাদ জুমা কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও বিকেলে তাঁর কর্মময় জীবন নিয়ে প্রামাণ্যচিত্র দেখানো হবে।বার্ডের প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খান ১৯১৪ সালের ১৫ জুলাই ভারতের উত্তর প্রদেশের বেরিলির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৭ সালে দেশভাগের পর সরকারি কর্মকর্তা হিসেবে কুমিল্লায় যোগদান করেন। তিনি ১৯৫৪ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। ১৯৫৯ সালে তিনি আধুনিক কৃষিপ্রযুক্তি ও সমবায় পদ্ধতি চালু করেন। বিশিষ্ট সমাজবিজ্ঞানী আখতার হামিদ খান ১৯৬৫ সালে র‌্যামন ম্যাগসেসাই পুরস্কার পান। ১৯৯৯ সালের ৯ অক্টোবর তিনি মারা যান।