আজ আদমদীঘি মুক্ত দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ১২ ডিসেম্বর বগুড়ার আদমদীঘি হানাদারমুক্ত দিবস। মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণে বিধ্বস্ত পাকিস্তানি হানাদার বাহিনী পালিয়ে যাওয়ায় ১৯৭১ সালের এই দিনে বিজয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে আদমদীঘি শত্রুমুক্ত হয়।
আদমদীঘি ছিল পাকিস্তানি হানাদারদের শক্ত ঘাঁটি। পাকিস্তানি সেনাবাহিনী এবং এ দেশীয় দোসর রাজাকার বাহিনীর সদস্যরা মিলিতভাবে মার্চ মাসের শুরু থেকেই গ্রামের পর গ্রাম আগুন দিয়ে, লুটপাট চালিয়ে, নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে তছনছ করে দেয়। কিন্তু একসময় মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তোলেন। শেষ পর্যন্ত চারদিক থেকে মুক্তিযোদ্ধাদের আক্রমণে এই দিনে আদমদীঘি দখলদার মুক্ত হয়।