আজ আদালতে হাজিরা দেবেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বৃহস্পতিবার রাজধানীর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত বিশেষ আদালতে হাজিরা দেবেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস ইউংয়ের সদস্য শায়রুল কবীর এ কথা জানিয়েছেন।
আজ মামলা দুটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে। এর আগে গত ১৮ জুন এই মামলার শুনানিতে খালেদা জিয়া উপস্থিত ছিলেন। ওই দিন বিচারক শুনানির পরবর্তী দিন ২৩ জুলাই নির্ধারণ করেন।