আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি সেনা অভ্যুত্থানের চেষ্টা এবং এ ঘটনায় প্রধানমন্ত্রী ও সেনাসদরের বক্তব্য সম্পর্কে দলীয় অবস্থান তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ রোববার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।গতকাল শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটি ও জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন খালেদা জিয়া।দলের কেন্দ্রীয় এক নেতা বলেন, কিছু সেনা কর্মকর্তার সরকার উৎখাতের চেষ্টা সম্পর্কে সেনাসদর এবং খালেদা জিয়াকে জড়িয়ে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মহলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে একটি জবাব চূড়ান্ত করা হয়েছে। এতে বিএনপি সেনা অভ্যুত্থান বা সেনাশাসনের ঘোর বিরোধী বলে জানানো হবে।