আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস। বিভিন্ন নারী ও মানবাধিকার সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। এ ছাড়া আজ থেকে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ‘প্রতিরোধ পক্ষ’ পালিত হবে। প্রতিরোধ পক্ষ উপলক্ষে গতকাল শনিবার নগরের এক হোটেলে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি তহবিল (ইউএনডিপি) সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন বলেন, বাংলাদেশে নারী নির্যাতন প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম গড়ে তোলার চেষ্টা চালানো হচ্ছে। প্রতিরোধ পক্ষ পালনে এবারের প্রতিপাদ্য: ‘পরিবারে শান্তি, সমাজ ও বিশ্বে শান্তি আনে’। সংবাদ সম্মেলনে বাংলাদেশে জাতিসংঘের সমন্বয়কারী নিল ওয়াকারও বক্তব্য দেন।