আজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস আজ ৩ ডিসেম্বর। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘উন্নয়নে সম্পৃক্ত প্রতিবন্ধী ব্যক্তি: সবার জন্য সুন্দর এক পৃথিবী’। জাতিসংঘ-ঘোষিত এ দিবসটি ১৯৯২ সাল থেকে বিশ্বব্যাপী ব্যাপক উ ৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হচ্ছে। প্রতিবছরের মতো এ বছরও সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জাতীয় প্রতিবন্ধী ফোরাম দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণীতে প্রতিবন্ধীদের সার্বিক সাফল্য কামনা করেছেন। প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতার প্রসার, প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা সমুন্নতকরণ, অধিকার সুরক্ষা এবং উন্নতিসাধন নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর দিবসটি পালন করা হয়।