আজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। জাতিসংঘ ঘোষিত এ দিবসটি ১৯৯২ সাল থেকে বিশ্বব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হচ্ছে। প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতার প্রসার, প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা সমুন্নতকরণ, অধিকার সুরক্ষা এবং উন্নতি সাধন নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর দিবসটি পালন করা হয়। প্রতিবন্ধী দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দিবসটি উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জাতীয় প্রতিবন্ধী ফোরাম আজ সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ‘একীভূত সমাজ নির্মাণে সংঘবদ্ধ অঙ্গীকার’ শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে বিভিন্ন সংগঠন।