আজ আন্তর্জাতিক সমবায় দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২ জুলাই আন্তর্জাতিক সমবায় দিবস। দিবসটি উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়ন মতিঝিলের সমবায় সদনে বেলা ১১টায় পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করেছে।

আন্তর্জাতিক সমবায় মৈত্রী সংস্থা (আইসিএ) এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে, ‘সমবায়: টেকসই ভবিষ্যৎ নির্মাণে কর্মশক্তি’।

দিবসটি উপলক্ষে সমবায় অধিদপ্তর আগারগাঁওয়ের সমবায় ভবনে বিকেল সাড়ে পাঁচটায় আলোচনা সভার আয়োজন করেছে। বিভাগ ও জেলা সমবায় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্‌যাপনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।