আজ আন্তর্জাতিক সমবায় দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সংকট মোকাবিলায় সমবায়ী উদ্যোগ’—এই স্লোগানকে সামনে রেখে আজ ৬ জুলাই শনিবার দেশে আন্তর্জাতিক সমবায় দিবস-২০১৩ পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।সমবায় দিবস উপলক্ষে আজ সকাল নয়টায় মতিঝিলের বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।