আজ আন্তর্জাতিক সাদাছড়ি দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৫ অক্টোবর আন্তর্জাতিক সাদাছড়ি নিরাপত্তা দিবস। সাদাছড়ি দৃষ্টিপ্রতিবন্ধীদের নিরাপত্তা ও স্বাধীনতার প্রতীক। আজ বাংলাদেশেও বিভিন্ন আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করা হবে।সমাজকল্যাণ মন্ত্রণালয়, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজসেবা অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এবং জাতীয় প্রতিবন্ধী ফোরাম দিবসটি উপলক্ষে আজ শনিবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে বিকেল সাড়ে তিনটায় বেতার ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হবে। বিকেল চারটায় সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে রয়েছে আলোচনা সভা, সাদাছড়ি বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।দৃষ্টিপ্রতিবন্ধীদের সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য ব্লাইন্ড (বর্তমানে ওয়ার্ল্ড ব্লাইন্ড ইউনিয়ন) ১৯৬৯ সালে শ্রীলংকায় প্রথম বিশ্ব অন্ধ সম্মেলনের আয়োজন করে। এতে অংশগ্রহণকারীরা প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদ্যাপনের জন্য একমত হন। ১৯৭০ সালে দিবসটি আন্তর্জাতিকভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।