আজ আমীন আহম্মদ চৌধুরীর কুলখানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আমীন আহম্মদ চৌধুরী বীর বিক্রমের কুলখানি আজ সোমবার বাদ মাগরিব গুলশান কেন্দ্রীয় মসজিদে (আজাদ মসজিদ) অনুষ্ঠিত হবে।১৯ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আমীন আহম্মদ চৌধুরী (৬৮) তাঁর গুলশানের বাসভবনে ইন্তেকাল করেন। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কুলখানিতে উপস্থিত থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার অনুরোধ জানানো হয়েছে।আমীন আহম্মদ চৌধুরী মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যানসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সামরিক নীতি ও কৌশল নিয়ে তিনি প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় লেখালেখি করতেন।