আজ আরাফাত রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ার-পারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৪ জানুয়ারি।
২০১৫ সালের ২৪ জানুয়ারি আরাফাত রহমান মালয়েশিয়ার একটি হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। ২৮ জানুয়ারি তাঁর মরদেহ দেশে এনে ওই দিনই বনানী কবরস্থানে দাফন করা হয়।
আরাফাত রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বনানী কবরস্থানে দোয়া মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা অংশ নেবেন। সেখানে দুস্থ ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ করা হবে। বাদ আসর খালেদা জিয়া ও পরিবারের সদস্যরা কবরস্থানে দোয়া মাহফিলে অংশ নেবেন। সকালে নয়াপল্টনে এবং সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।