আজ আলী বেহরুজ ইস্পাহানির কুলখানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা আলী বেহরুজ ইস্পাহানির কুলখানি আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে রাজধানীর মগবাজারে ইস্পাহানি কলোনিতে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে মরহুমের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
মির্জা আলী বেহরুজ ইস্পাহানি গত সোমবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন ২০০ বছরের পুরোনো শিল্পগোষ্ঠী ইস্পাহানি গ্রুপের কর্ণধার। চা, বস্ত্র, খাদ্যপণ্য, পাটশিল্প, আবাসন, পোলট্রি ও শিপিং খাতে ইস্পাহানির ব্যবসা রয়েছে। মির্জা আলী বেহরুজ ২০০৪ সাল থেকে এই গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। বিজ্ঞপ্তি