আজ আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ সামনে রেখে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পর্দা উঠবে নুরজাহান-আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতার। প্রথম আলোর আয়োজনে চট্টগ্রাম নগরের জিইসি মোড়সংলগ্ন কে স্কয়ার মিলনায়তনে জমকালো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আলোকিত চট্টগ্রাম প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এবারের প্রতিযোগিতার ১২টি বিভাগে চট্টগ্রামের মোট ৬৫টি বুটিক হাউস অংশ নেয়। ইতিমধ্যে প্রতিযোগিতার প্রাথমিক বাছাই সম্পন্ন হয়েছে। আজ প্রতিযোগিতার মাধ্যমে প্রতিটি বিভাগের সেরা পোশাকগুলো দেখে ডিজাইনারদের পুরস্কৃত করা হবে। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনয়শিল্পী অপি করিম। প্রতিযোগিতার বিচারক থাকবেন ফ্যাশন ডিজাইনার মোহছেনা কোরাইশী, এইচ এম ইলিয়াস, নুর-এ জান্নাত, লুৎফা সানজিদা ও সুলতানা নুরজাহান।