আজ আসছে বিমানের ‘অরুণ আলো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোয়িং কোম্পানি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কেনা নতুন প্রজন্মের দ্বিতীয় উড়োজাহাজটি আজ বুধবার ঢাকায় এসে পৌঁছাবে। বিমান কর্তৃপক্ষ বোয়িং-৭৭৭-৩০০ ইআর (এক্সটেন্ড রেঞ্জ) উড়োজাহাজটির নাম দিয়েছে ‘অরুণ আলো’।এর আগে ২৩ অক্টোবর প্রথম বোয়িংটি বিমানবহরে যুক্ত হয়। সেটির নাম দেওয়া হয় ‘পালকি’। পালকি দিয়ে বিমান ইতিমধ্যে ঢাকা থেকে যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টারে বিরতিহীন ফ্লাইট চালু করেছে। নতুন প্রজন্মের উড়োজাহাজ দুটি বহরে যুক্ত হওয়ায় বিমান নতুন যুগে প্রবেশ করছে—এমন দাবি করছে বিমান কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলেন, পুরোনো উড়োজাহাজ নিয়ে ফ্লাইট পরিচালনা করতে গিয়ে দীর্ঘদিন ধরে হিমশিম খাচ্ছিল বিমান। এখন নতুন এসব উড়োজাহাজ দিয়ে ইউরোপের বিভিন্ন গন্তব্যে বিরতিহীন ফ্লাইট চালুর পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া গন্তব্যগুলো আবার চালু করা হবে।