আজ আসছেন রুশনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ এমপি ও ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের ছায়ামন্ত্রী রুশনারা আলী সাত দিনের সফরে আজ রোববার ঢাকায় আসছেন। ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফামের আমন্ত্রণে রুশনারা ঢাকা আসছেন বলে গতকাল শনিবার সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রুশনারা বাংলাদেশে অবস্থানকালে অক্সফামের বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। কাল সোমবার রাজধানীর একটি হোটেলে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। পরদিন মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে ‘এক্সপেকটেশনস ফ্রম ডারবান: ইউকে অ্যান্ড বাংলাদেশ পারসপেকটিভস’ শীর্ষক এক সংলাপে অংশ নেবেন তিনি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। বুধবার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠেয় আরও একটি অনুষ্ঠানে রুশনারা আলীর অংশ নেওয়ার কথা রয়েছে। বিজ্ঞপ্তি।