আজ আহসান উল্লাহ মাস্টারের দশম মৃত্যুবার্ষিকী

শ্রমিকনেতা আহসান উল্লাহ মাস্টারের দশম মৃত্যুবার্ষিকী আজ ৭ মে। ২০০৪ সালে এদিনে সন্ত্রাসীরা গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় তাঁকে গুলি করে হত্যা করে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার আহসান উল্লাহর পরিবার ছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, টঙ্গী থানা আওয়ামী লীগ, শহীদ আহসান উল্লাহ মাস্টার সঞ্চৃতি পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে গাজীপুর সদরে নিজ গ্রাম হায়দরাবাদে আহসান উল্লাহ মাস্টারের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, ফাতেহা পাঠ, কোরআনখানি, গাজীপুরে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, সঞ্চরণসভা, মিলাদ মাহফিল, গণভোজ ও সঞ্চরণিকা প্রকাশ।
আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য এবং এর আগে ১৯৯০ সালে গাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ছাড়াও জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।