আজ আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের টাকায় আমাদের হাসপাতাল’—এই স্লোগান সামনে রেখে জনসাধারণের টাকায় নির্মিত আহ্ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্বোধন হচ্ছে আজ বুধবার।
সকাল সাড়ে ১০টায় উত্তরা মডেল টাউনে নির্মিত এই হাসপাতালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা আহ্ছানিয়া মিশন কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালটি পরিচালিত হবে ‘লোকসানও না, লাভও না’—এই নীতিতে, যেখানে গরিব রোগীদের ৩০ শতাংশ চিকিৎসাসেবা দেওয়া হবে বিনা মূল্যে। ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা অত্যন্ত খুশি যে সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে এই ধরনের একটি কাজ করতে পেরেছি। এ ছাড়া স্বাস্থ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও কয়েকটি ব্যাংকসহ অনেকে আর্থিকভাবে সহযোগিতা করেছে। এ জন্য সবার প্রতি কৃতজ্ঞ।’