আজ আহ্সান উল্লাহ মাস্টারের ১১তম মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর-২ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা আহ্সান উল্লাহ মাস্টারের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ৭ মে বৃহস্পতিবার। এ উপলক্ষে আজ ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে আছে সকালে গাজীপুরের হায়দরাবাদ গ্রামে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ। এ ছাড়া পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল, স্মরণিকা প্রকাশ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আহ্সান উল্লাহ মাস্টার ২০০৪ সালের এই দিনে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক সম্মেলনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। বিজ্ঞপ্তি।