আজ ইস্টার সানডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রোববার পবিত্র ইস্টার সানডে। এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন।
গুড ফ্রাইডেতে বিপৎগামী ইহুদিরা যিশুখ্রিষ্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার তিনি জেগে উঠেছিলেন। যিশুখ্রিষ্টের এই পুনরুত্থানের সংবাদ খ্রিষ্টবিশ্বাসীদের জন্য খুবই আনন্দের এবং তাৎপর্যপূর্ণ। এই দিনটিকে খ্রিষ্টধর্মাবলম্বীরা ইস্টার সানডে হিসেবে পালন করে থাকে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনসহ খ্রিষ্টধর্মাবলম্বীরা বিভিন্ন কর্মসূচি পালন করবেন।
বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এবং মহাসচিব নির্মল রোজারিও এক বিবৃতিতে দেশ-বিদেশের খ্রিষ্টধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। বিবৃতিতে ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছে।