আজ ইস্টার সানডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৭ মার্চ, রোববার পবিত্র ইস্টার সানডে। খ্রিষ্টধর্মাবলম্বীদের পবিত্র দিন। এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন।
গুড ফ্রাইডেতে বিপথগামীরা যিশুখ্রিষ্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার তিনি জেগে উঠেছিলেন। যিশুখ্রিষ্টের এই পুনরুত্থান খ্রিষ্টবিশ্বাসীদের জন্য খুবই আনন্দের এবং তাৎপর্যপূর্ণ। এই দিনটিকে খ্রিষ্টধর্মাবলম্বীরা ইস্টার সানডে হিসেবে পালন করে থাকে।
সারা বিশ্বের মতো বাংলাদেশেও খ্রিষ্টান সম্প্রদায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করবে। এ উপলক্ষে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনসহ খ্রিষ্টধর্মাবলম্বীরা বিভিন্ন কর্মসূচি নিয়েছে।