আজ ইস্টার সানডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার ইস্টার সানডে। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের একটি পবিত্র দিন। খ্রিষ্টান ধর্মবিশ্বাস অনুযায়ী, এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদিরা যিশুখ্রিষ্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার তিনি জেগে উঠেছিলেন। যিশুখ্রিষ্টের এই পুনরুত্থানের সংবাদ খ্রিষ্ট ধর্মবিশ্বাসীদের জন্য তাৎপর্যপূর্ণ।

সারা বিশ্বের মতো বাংলাদেশেও খ্রিষ্টান সম্প্রদায় ধর্মীয় রীতিনীতির মধ্য দিয়ে দিনটি পালন করবে। মিরপুর আন্তমাণ্ডলিক ঐক্য ও সহভাগিতার আয়োজনে ভোরে ওয়াইএমসিএ ও বিবিসিএসের সামনের সড়কে বিশেষ প্রার্থনা হবে।