আজ ইস্টার সানডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৪ এপ্রিল, রোববার। খ্রিষ্টধর্মাবলম্বীদের পবিত্র ‘ইস্টার সানডে’। সারা বিশ্বের মতো বাংলাদেশেও খ্রিষ্টান সম্প্রদায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করবে।খ্রিষ্টধর্মের মতে, এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান হয়েছিল। গুড ফ্রাইডেতে বিপথগামীরা যিশুকে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিন রোববার যিশু পুনরুত্থান করেন। তাঁর পুনরুত্থানের এই দিনটি বিশ্বের খ্রিষ্টধর্মানুসারীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও মহাসচিব নির্মল রোজারিও যুক্ত বিবৃতিতে ইস্টার সানডের দিন সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন।