আজ ইস্টার সানডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ইস্টার সানডে, খ্রিষ্টধর্মাবলম্বীদের উৎসবের দিন। খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান এই দিনে হয়েছিল বলে বিশ্বাস করেন খ্রিষ্টধর্মের অনুসারীরা। এর দুই দিন আগে গুড ফ্রাইডেতে বিপথগামীরা ত্রুদ্ধশবিদ্ধ করে যিশুখ্রিষ্টকে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিনে অর্থাৎ রোববার যিশু মৃত্যু থেকে জেগে উঠেছিলেন। তাঁর পুনরুত্থানের এই সংবাদ ওই ধর্মের অনুসারীদের কাছে খুবই আনন্দের। এর মধ্য দিয়ে যিশু মানবজাতির জন্য এনে দিয়েছেন নতুন জীবন।ইস্টার উপলক্ষে আর্চবিশপ প্যাট্রিক ডিরোজারিও (সিএসসি) এক বাণীতে দেশের সব মানুষের বিজয়, আনন্দ ও শান্তি কামনা করেছেন। সব ধর্মের মানুষের একাত্মতাও কামনা করেছেন তিনি।দিনটি উপলক্ষে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও মহাসচিব নির্মল রোজারিও এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশসহ বিশ্বের সব খ্রিষ্টান এবং দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা দিনটিতে সরকারি ছুটি ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন।