আজ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বৃহস্পতিবার মানিকগঞ্জে নবনির্মিত তিনটি সেতু ও সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করবেন। মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কের নয়াকান্দি সেতু ও কিটিং চর সেতু এবং সাটুরিয়া সেতুর কাজ সম্প্রতি শেষ হয়েছে। পিরিয়ডিক মেইনটেন্যান্স প্রোগ্রামের (পিএমপি) আওতায় সরকারি অর্থায়নে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে সেতু তিনটি নির্মাণ করেছে সওজ বিভাগ। এ ছাড়া ৫ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে জেলা প্রশাসকের বাসভবন পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পও সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হবে।