আজ এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ এপ্রিল। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল সাড়ে সাতটায় আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁর কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। তাঁর রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল আলাদা বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা বলেন, শেরে বাংলার আদর্শ দেশবাসীকে চিরকাল অনুপ্রাণিত করবে। বাসস।