আজ এইচএসসি পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচএসসি পরীক্ষা-২০০৯ আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। এ বছর মোট ৮৬ হাজার ৩৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। সারা দেশে ২৬৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।জানা যায়, প্রথম বর্ষে ৫০ হাজার ৫১৭ জন এবং দ্বিতীয় বর্ষে ৩৫ হাজার ৮২৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এ পরীক্ষা শুধু শুক্রবার অনুষ্ঠিত হবে এবং ৪ জুন শেষ হবে।