আজ এইচএসসির ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের কপি হস্তান্তর করবেন। এরপর বেলা একটায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলের তথ্য জানানো হবে। বেলা দুইটায় শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষা কেন্দ্র, ওয়েবসাইট ও মুঠোফোনের মাধ্যমে ফল পাওয়া যাবে।
পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে। এবার পরীক্ষার্থী ছিল ১০ লাখের বেশি।