আজ এনায়েতুল্লাহ্ খানের ১০তম মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক নিউ এজ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক এনায়েতুল্লাহ্ খানের দশম মৃত্যুবার্ষিকী আজ ১০ নভেম্বর। ক্যানসারে ভুগে ২০০৫ সালের আজকের দিনে কানাডার টরন্টো হাসপাতালে মারা যান তিনি।
সাংবাদিকতার জন্য একুশে পদকপ্রাপ্ত এনায়েতুল্লাহ্ খানের বর্ণাঢ্য কর্মজীবন শুরু হয় ১৯৫৯ সালেপাকিস্তান অবজারভার পত্রিকায়। এরপর ইংরেজি সাপ্তাহিক হলিডে, বাংলাদেশ টাইমস-এর সম্পাদকের দায়িত্ব ছাড়াও সরকারের মন্ত্রী ও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এনায়েতুল্লাহ্ খান জাতীয় প্রেসক্লাব ও ঢাকা ক্লাবের সভাপতি ছিলেন; সংগঠকের ভূমিকা পালন করেছেন ‘ফারাক্কা মার্চ কমিটি’সহ বিভিন্ন সামাজিক আন্দোলনে।
এনায়েতুল্লাহ খানের জন্ম ১৯৩৯ সালের ২৫ মে। পাকিস্তানের জাতীয় সংসদের সাবেক স্পিকার বিচারপতি মরহুম আবদুল জব্বারের তৃতীয় সন্তান ছিলেন তিনি। বিজ্ঞপ্তি।