আজ এবং পরশু আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আগরতলা পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা উপলক্ষে আজ মঙ্গলবার এবং বাংলাদেশের বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে আগামী বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি শফিকুল ইসলাম ও বন্দরের শুল্ক কর্মকর্তা আবুল বাশার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।