আজ এম এন লারমার ৩১তম মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৩১তম মৃত্যুবার্ষিকী আজ ১০ নভেম্বর। এম এন লারমার মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি দিনটি উপলক্ষে আজ দিনব্যাপী নানা কর্মসূচি নিয়েছে।
জাতীয় প্রেসক্লাবে সকালে সাড়ে ১০টায় এ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমাসহ নাগরিক সমাজের বিশিষ্টজনেরা সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানেও পৃথক কর্মসূচি নেওয়া হয়েছে।
এম এন লারমা গণপরিষদ ও বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য ছিলেন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর জনসংহতি সমিতির বিভেদপন্থী অংশের হাতে আট সহযোদ্ধাসহ খাগড়াছড়ি জেলার পানছড়ির গভীর জঙ্গলের এক গোপন আস্তানায় তিনি নিহত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আদিবাসী জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণাধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন।