আজ এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমবিবিএস কোর্সে ২০১০-১১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশ করা হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।দেশের সরকারি-বেসরকারি ৬১টি মেডিকেল কলেজে ২০১০-১১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এবার প্রথমবারের মতো একই প্রশ্নপত্রে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) খন্দকার মো. সিফায়েত উল্লাহ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আগামীকাল (আজ) বিকেলে মেডিকেলের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট, সংশ্লিষ্ট মেডিকেল কলেজ ও মোবাইল ফোনে ফল জানা যাবে।’ স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ঠিকানায় কিংবা মোবাইল ফোনে গওঝ ফমযং কলেজকোড রেজিস্ট্রেশন নম্বর লিখে ৯৯৩৪ নম্বরে এসএমএস করে পরীক্ষার ফল জানা যাবে।এ বছর পাঁচ হাজার ৬৬০ আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ৪২ হাজার ১২১ জন শিক্ষার্থী।