আজ এল ১৩৬ রোহিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের উচিত বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের দ্রুত ফিরিয়ে নেওয়া। প্রথম আলো ফাইল ছবি
মিয়ানমারের উচিত বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের দ্রুত ফিরিয়ে নেওয়া। প্রথম আলো ফাইল ছবি

রাখাইন রাজ্য থেকে এখনো পালিয়ে আসছে রোহিঙ্গারা। তাদের ঢল কিছুতেই থামছে না। আজ শুক্রবার নতুন করে আরও ৩২টি পরিবারের ১৩৬ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

সেনাবাহিনীর টেকনাফের সাবরাং হারিয়াখালী ত্রাণকেন্দ্রে দায়িত্বরত জেলা প্রশাসকের প্রতিনিধি ও টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আজ সকালে নতুন করে আসা ৩২ পরিবারের ১৩৬ জন রোহিঙ্গাকে প্রথমে সেনাবাহিনীর হারিয়াখালী ত্রাণকেন্দ্রে নেওয়া হয়। এরপর প্রতিটি পরিবারকে চাল, ডাল, সুজি, চিনি, তেল, লবণের একটি করে বস্তা দিয়ে গাড়িযোগে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে। কোনোভাবে রোহিঙ্গা আসা বন্ধ করা যাচ্ছে না।’
মো. দেলোয়ার হোসেন আরও বলেন, এর মধ্যে চলতি মাসের ১ তারিখ থেকে আজ শুক্রবার পর্যন্ত ৩১৪টি পরিবারের ১ হাজার ৪৪৪ রোহিঙ্গা এসেছে। তাদের সবাইকে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরে পাঠানো হয়েছে।