আজ ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড শহীদ দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড শহীদ দিবস আজ ২৪ এপ্রিল সোমবার। দিবসটি উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

১৯৫০ সালের ২৪ এপ্রিল তৎকালীন পূর্ব পাকিস্তান মুসলিম লীগ সরকারের ষড়যন্ত্রে রাজশাহী কারাগারের খাপড়া ওয়ার্ডে অবস্থানরত রাজনৈতিক বন্দী কমিউনিস্ট পার্টির কর্মীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে শহীদ হন দেলোয়ার হোসেন, হানিফ শেখ, আনোয়ার হোসেন, সুধীন ধর, বিজন সেন, সুখেন্দু ভট্টাচার্য ও কম্পরাম সিং। আহত হন প্রায় ৩২ জন বিপ্লবী নিরস্ত্র কারাবন্দী।

আজ সকাল ১০টায় রাজশাহী কারাগারের খাপড়া ওয়ার্ডে স্থাপিত শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে খাপড়া ওয়ার্ড শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে ওয়ার্কার্স পার্টি।

সিপিবির একটি প্রতিনিধিদলও খাপড়া ওয়ার্ড শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করবে। এ ছাড়া দিবসটি উপল‌ক্ষেÿদলটির উদ্যোগে আজ বিকেল পাঁচটায় রাজধানীর পুরানো পল্টনে মুক্তি ভবনের প্রগতি সম্মেলনক‌ক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।