আজ ঐতিহাসিক শহীদনগর দিবস
ঐতিহাসিক শহীদনগর (ডাববাগান) দিবস আজ শুক্রবার ১৯ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে পাবনার সাঁথিয়া উপজেলার শহীদনগর গ্রামে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি বাহিনীর সমঞ্চুখযুদ্ধে ১৯ জন মুক্তিযোদ্ধা ও ছয়জন গ্রামবাসী শহীদ হন। যুদ্ধে অনেক পাকিস্তানি সেনা নিহত হওয়ার পাশাপাশি তাদের গোলাবারুদ ও সরঞ্জামাদির ক্ষয়ক্ষতি হয়।পাবনা-বগুড়া মহাসড়কের পাশে অবস্থিত শহীদনগরের নাম আগে ছিল ডাববাগান। স্বাধীনতার পর এলাকার মুক্তিযোদ্ধারা শহীদদের আত্মত্যাগের সঞ্চরণে গ্রামের নাম পরিবর্তন করে শহীদনগর রাখেন। সেদিনের যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা জানে আলম বলেন, ‘ওদের সঙ্গে আমাদের পাঁচ থেকে ছয় ঘণ্টা লড়াই হয়েছিল। একপর্যায়ে ওদের সহায়তা করতে বিভিন্ন ক্যাম্প থেকে অসংখ্য সেনা তিন দিক থেকে আমাদের ঘিরে ফেললে নিরুপায় হয়ে আমরা সেখান থেকে পিছু হটতে বাধ্য হই।’ শহীদ মুক্তিযোদ্ধাদের সঞ্চরণে শহীদনগরে ২০০১ সালে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদের উদ্যোগে ‘বীর বাঙালি’ নামের একটি সঞ্চৃতিস্তম্ভ স্থাপন করা হয়। মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠন প্রতিবছরের ১৯ এপ্রিল সেখানে গিয়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করে থাকেন।