আজ ঐতিহাসিক শিক্ষা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৭ সেপ্টেম্বর ঐতিহাসিক ‘শিক্ষা দিবস’। শিক্ষার জন্য সংগ্রাম, বিজয় ও গৌরবের প্রতীক এই দিবসের এবার ৫৪তম বার্ষিকী। ১৯৬২ সালের এই দিনে সামরিক শাসক জেনারেল আইয়ুব খানের চাপিয়ে দেওয়া গণবিরোধী ‘জাতীয় শিক্ষানীতি’ বাতিল করে গণমুখী, বিজ্ঞানমনস্ক ও অসাম্প্রদায়িক শিক্ষাব্যবস্থার দাবিতে ছাত্রসমাজ অপ্রতিরোধ্য আন্দোলন গড়ে তুলেছিল। শিক্ষার জন্য এই সংগ্রামে অংশ নিয়ে বাবুল, ওয়াজিউল্লাহ, মোস্তফাসহ কয়েকজন শহীদ হন। 

১৯৫৯ সালে আইয়ুব খান তৎকালীন শিক্ষাসচিব এস এম শরিফকে চেয়ারম্যান করে ১১ সদস্যবিশিষ্ট ‘জাতীয় শিক্ষা কমিশন’ গঠন করেন।