আজ ঐতিহ্য-গোল্লাছুট গল্পলেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে হবে ‘ঐতিহ্য-গোল্লাছুট গল্পলেখা প্রতিযোগিতা’র লাখ টাকার বই বিজয়ী, আজ শনিবার বিকেল চারটায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সেই অপেক্ষার অবসান ঘটবে। সারা দেশের আট হাজার ৭৭৮ জন গল্পলেখকের মধ্য থেকে চূড়ান্ত পর্বে বাছাই করা ১৮৫ জন প্রতিযোগীকে নিয়ে বসছে ‘ঐতিহ্য-গোল্লাছুট গল্পলেখা প্রতিযোগিতা’র আজকের আসর।ঐতিহ্য ও প্রথম আলো তরুণ প্রজন্মের মধ্য থেকে সৃজনশীল লেখক তৈরির প্রয়াসে সপ্তমবারের মতো এ আয়োজন করেছে।অনুষ্ঠানে খুদে লেখকদের সঙ্গে থাকছেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, সাহিত্যিক আনিসুল হক, জাতীয় দলের এ সময়ের তারকা ক্রিকেটারসহ কয়েকজন শিল্পী, সাহিত্যিক ও সঙ্গীতজ্ঞ। বিজ্ঞপ্তি।