আজ ও আগামীকালের এইচএসসি পরীক্ষা পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালের কারণে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আজকের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ মে এবং বুধবারের পরীক্ষা হবে ১০ মে।গতকাল সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে এ তথ্য জানান।নতুন সময়সূচি অনুযায়ী ১১ মের সকালের পরীক্ষা হবে ১০টা থেকে বেলা একটা পর্যন্ত এবং বিকেলের পরীক্ষা হবে বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। ১০ মের পরীক্ষা হবে সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ ও কাল এইচএসসিতে গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, মনোবিজ্ঞানসহ বেশ কয়েকটি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।