প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় মাদ্রাসার কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা ২০১৩-এর আজ রোববার ও কাল সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। অন্যান্য পরীক্ষার তারিখ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অপরিবর্তিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্ল্যা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে চার দফায় কামিল পরীক্ষা স্থগিত করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি