আজ ও রোববারের এইচএসসি পরীক্ষা পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট ও হেফাজতে ইসলামের ডাকা হরতালের কারণে আজ বৃহস্পতিবার ও আগামী রোববারের (১২ মে) এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে।পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আজকের পরীক্ষা হবে ৩১ মে। ১২ মের পরীক্ষা হবে আগামী ১ জুন।ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম গতকাল বুধবার প্রথম আলোকে এসব তথ্য জানান।